Thursday, 1 June 2017

সুকান্ত ঘোষাল

ঝরণাতলা


বাঁ কানের প্রশংসা তোমার জন্য ছিল।
আমার দিকে কিছুটা এগিয়ে আসা
হাওয়া দিলে আত্মজ্ঞান নড়ে।
           
          দু'চাকার ব্যালেন্স
       মাঝে মধ্যে ঝরণাতলা

বাইরে খালি প্যাকেটের গায়ে
                                  বৃষ্টির শব্দ।
  
যেগুলো পারিনি
ততটা অপরিহার্য ফিরিয়ে দিলাম।
                  
                অবিকল
লেজে পা দেওয়ার মতো
                         গোপন যদি থাকে

অদৃষ্টের আরো পাঁচটি আঙুল।



তর্জনী বিষয়ক


১

সেই অনেকদিন আগের
কোন এক রাজা

এভাবেই অসামান্যের দিকে
চালিয়ে নিয়ে গেছে ।

আপাতত জলজ্যান্ত-
কীর্তি বুলিয়ে গরম হচ্ছে তর্জনী।

২

তর্জনী থেকে বীরত্ব পর্যন্ত
দাড়ি কাটার মতো চওড়া
আশ্চর্যের আগে আগে থাকি।

বসানোর জন্য যেগুলো তুলে দিলাম

তাদের কারণে চেয়ার ছেড়ে দাঁড়াই ।

Wednesday, 17 May 2017

সুজিত মান্না

শিল্পকাঠি

বাঁধানো দাঁতের সারি নিয়ে
একদল কমবয়সী বিছানার পাশে টুকরো টুকরো হৃদয়
                                                            ছাড়তে ব্যস্ত
সভ্যতার অসঙ্গতিতে এখান থেকেই যে সুদৃশ্য বাচ্চা জন্ম নেবে
তার আকাশ জুড়ে নাচের উৎসব লেগে থাকবে কী ?
ডোরাকাটা সোয়েটার পরে
ধীরে ধীরে একটা শিশু রাস্তার ধারে
পুরোনো চটি পরে প্রতিদিনের ডাল-আলুর
               গলায় মালা আর কপালে সিঁদুরের তিলক
                                                          পরিয়ে দেয়
আমি রাজি আছি
   এসব ছেড়ে ছুড়ে
কৃষ্ণ সেজে আঁচলের গন্ধ পরিবর্তনে মন দিতে
বাঁশির সুরে সুরে নিয়মিত জীবনকে সুন্দর করার তাগিদে
নতুন নতুন বাচ্চার জন্ম দেবে আমার এই পথ
তাই বারবার
এই রাস্তার শেষে বসে থেকে
শাড়ির শিল্পকাঠি থেকে
রোজ রোজ মনে মনে নিয়ম করে আঁচল সরাতে বসি