Wednesday, 18 October 2017

অর্ণব মণ্ডল

খুচরো
      

কিছুটা বিশ্রামের নিঃশ্বাস-
হাজার হাতের পাঁচমিশেলি দেহ,
ঘড়ির কাঁটার মতো ছুটে চলে।

'প্রণামি বাক্সে টুং শব্দে খুচরো 'কোয়েন'

রবিবাসরীয় বিনোদনে বন্দী-
                        কয়েদীর সুখ ...
তবুও জামিনে আজাদ 
খিচুড়ী ভোগের তাগিদে-
মুহূর্তে হস্তান্তরিত!

ধাতুর কুরবানী ছুটন্ত জীবনের সমতা দানে ব্যাস্ত।
গোলক অস্তিত্ব শুধুই কি জড়তা....!
ধর্মঘট নেই,
আছে কেবল ধর্মনিষ্ঠার খেলা,

দক্ষিণার ঘাটতি ,
প্রণামি বাক্সে ভক্তি গীতির সুর
কেবল  টুং টাং আওয়াজ,

বেনামি বাদ্যযন্ত্র... নোটবন্দি-ঘণ্টা vs আজানের প্রতিযোগিতা,

ফারজানা মণি

ইলিউশান ফিচার


১.
টিপবাক্সের ভেতর ভেদরেখার বৃত্ত
কপালে রক্ত ছোঁয়ালে
তোমার ঋতুসন্ধ্যার বিবরণ দেখা যায়।তাপাঙ্কের ভেতর শূন্য - একরাশ গন্ধরাজ
পাপড়ির বাগানে
                   তালাবন্ধ শেকল।

২.
নাভিতে বৃষ্টি। ঢুকে গেলে তুমি
চুষে নেওয়ার পর ১৬ তম অধ্যায়। প্যাপিরাস ঝোপে 
                    ভার্জিনিটির চিহ্ন। 

৩.
একটা কমপ্লেক্স থেকে
সোজা------নিজের ভেতরে
ভ্রূণের ব্যক্তিগত কেমিস্ট্রি 
এলোপ্যাথির সুর।সুপ্ত ব্যাখ্যায়
ব্যাখ্যাকারীর প্রবেশ।

৪.
কিউব রুবিকস মোহ।ইলিউশান মুভি।
মেটাল ফিচারে লুব্রিক্যান্ট মোম।